শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নলছিটিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন, আ’লীগ ও মোল্লার হাট ইউপির উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী, মৎস্য কর্মকর্তা স্যাইয়েদা, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন সহ মুাক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক সহ আ’লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে শোককে শক্তিতে রুপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের নিয়ে কবিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও মোল্লার হাট ইউপির উদ্যোগে পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান এ্যাড কে এম মাহাবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেকর্যালী, শোকসভা ও দোয়া-মুনাজত শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথী হিসেবে ভার্চুয়াল্লী উপস্থিত ছিলেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। এসময় ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্যবর্গ ও কর্মকর্তা-কর্চারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD