শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে সিভি রাইটিং কর্মশালা সম্পন্ন

নলছিটিতে সিভি রাইটিং কর্মশালা সম্পন্ন

আমির হোসেন, ঝালকাঠিঃ

তরুণ জনগোষ্ঠীকে তারুণ্যের শক্তি হিসেবে রূপান্তর করতে ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার বিকল্প নেই। তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের ভলান্টিয়ারদের দক্ষতা উন্নয়নে আয়োজন করা হয়েছে জীবনবৃত্তান্ত বা সিভি রাইটিং কর্মশালা। বুধবার বিকেলে শহরের পুরাণ বাজার সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেটার্স কমিউনিটি অব বরিশালের প্রেসিডেন্ট শেখ সুমন। তার বক্তব্যে তিনি ভলান্টিয়ারদের আত্মউন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মশালায় স্পিকার হিসেবে ছিলেন তারুণ্যের নলছিটির কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ, তিনি সিভি রাইটিং এর প্রয়োজনীয়তা, পদ্ধতি ও সিভির খুটিনাটি বিষয়সহ প্রয়োজনীয় নানাদিক তুলে ধরেন।

দক্ষ জনশক্তি তৈরি করতে তারুণ্যের নলছিটি এ উদ্যোগ হাতে নিয়েছে একই সাথে আগামীর প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ভাবে কাজ করবে এ সংগঠন বলে তারা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির কো কনভেনর মাহবুব তালুকদার, তাহমিদ আল মাহফুজ আরাফাত হোসেন। মেহেরাব তালুকদার, রিফাত, তানভীর, আল ইমরান, রাব্বি খলিফা, মেহেদী হাসান, আরাফাত, নিয়াজ মাখদুম, নাঈম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD