বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

নলছিটিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় মানববন্ধন করেছে শিক্ষকরা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে অতিসত্বর জাতীয় কারনের দাবি তুলে ধরেন। এসময় তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুঃখ-দুর্দশা, অর্ধাহারে-অনাহারে জীবন যাপনসহ বিভন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার এক ঐতিহাসিক’ আদেশে দেশের ২৬ হাজার রেজিষ্ট্রী প্রাইমারি স্কুলকে একযোগে জাতীয়করণ করা হলেও, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে এখন পর্যন্ত সরকার কর্তৃক তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রেখে সকল মাদরাসা সমূহকে জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি বেতন-ভাতা ভুক্ত করার আহবান জানানো হয়।

এসময় জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির আহ্বায়ক ও তেওলা রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল সালামসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD