শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ২ দিন ব্যাপী উন্নয়নমেলা সমাপ্ত

নলছিটিতে ২ দিন ব্যাপী উন্নয়নমেলা সমাপ্ত

আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটিতে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরিত হওয়ায় নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭মার্চ) সকাল দশ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি চায়না মাঠের মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর ‍মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথী হিসেবে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, সহকারি কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,নলছিটি থানা ওসি(তদন্ত) এইচএম মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা আ. কাদের মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে নলছিটি চায়না মাঠে অবস্থিত দুই দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের স্টল সমূহে তাদের বিভিন্ন সেবার বিষয় আগত দর্শকদের ধারনা দেওয়া হয়। এছাড়াও তরুনদের জন্য জাতির পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ক সেমিনার,উন্নয়ন বিষয়ক কুইজ,স্থানীয় উন্নয়নচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার রাতে প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠন শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD