শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে ৩ জেলেকে কারাদন্ড, ১২ হাজার মিটার জাল জব্দ

নলছিটিতে ৩ জেলেকে কারাদন্ড, ১২ হাজার মিটার জাল জব্দ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সুগন্ধা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ৩ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ অক্টোবার) সকালে সুগন্ধার নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করেন। এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা সিকদার মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেম দেন।দন্ডিতরা হলেন কাঠিপাড়া গ্রামের লিটন চৌকিদার, সজিব মিয়া ও ফেরীঘাট এলাকার অনিল চন্দ্র মালো। অভিযানে উদ্ধার হওয়া ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয় এবং ৪ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD