শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটির প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ

নলছিটির প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা বর্তমানে দুবাই প্রবাসী মোঃ জাকির হোসেন কে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গিয়েছে।

তিনি সাংবাদিকদের কাছে অভিযোগে জানান,আমার বাড়ী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার গ্রামে। আমি দীর্ঘদিনযাবত দুবাইতে অবস্থান করে আসছি। আমার পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে একটি কুচক্রীমহল অনেক দিন ধরে আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে আসছে।

অমি সেইসব অপপ্রচারের জবাব দেওয়ার কারনে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাননাশের হুমকিসহ নানান ধরনের হুমকি ধামকি প্রদান করছে।
আমাকে দুবাইতে মেরে ফেলার জন্য বিভিন্ন লোক নিয়োগ দেওয়ার কথা তারা প্রকাশ্যে বিভিন্ন ফেইসবুক আইডিতে বলে আসছে।

আমি বর্তমানে নিজের জীবন নিয়ে চরম আতংকে আছি।
এছাড়া তারা আমি বাংলাদেশে আসলে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে।
তাই আমি সাংবাদিক ভাই ও দেশের আইনশৃংখলা বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি যাহাতে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাতে করে আমি আমার জীবনের নিরাপত্তা পেতে পারি।

কিছুদিন আগে আমাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তারা আরও ক্ষিপ্ত হয়।
তারা উক্ত প্রকাশিত খবরে সাথে বাজে ফটো এবং মন্তব্য এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ফেইসবুক আইডি দিয়ে আমার নামে অপপ্রচার চালায় এবং আমার মেসেঞ্জারে বিভিন্ন রকমের আপত্তিকর ছবি পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করার হুমকি দিয়ে আসছে।

বর্তমানে এই রেমিট্যান্স যোদ্ধা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি যানান। এবিষয়ে খুব শিগগিরই তিনি আইনি ব্যাবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD