শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কী আর নেই

নলছিটির প্রবীণ সাংবাদিক আব্দুল মান্নান ফারুক্কী আর নেই

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতিথযশা সাংবাদিক , নলছিটি প্রেসক্লাব রিপোর্টারস ইউনিটি ও জাতিয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান ফারুক্কী মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

(১৫ এপ্রিল) শুক্রবার সকাল ৬ টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি পুত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নলছিটিসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছে এমন অসংখ্য গুনি সাংবাদিকদের তিনি নিজ হাতে সাংবাদিকতায় হাতে খড়ি দিয়েছেন।
তাঁর মৃত্যুতে সামাজিক রাজনৈতিক, সংবাদ কর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তিনি সাংবাদিকতায় জেলা পর্যায়ে সম্মাননা প্রাপ্ত একজন মূলধারার প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট ছিলেন। তিনি আমৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা ইউনিটির সভাপতি ছিলেন।

তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন।
মরহুম এই সাংবাদিকের জানাজার নামাজ শুক্রবার আসর নামাজে বাদ বিকেল সাড়ে ৫টায় নলছিটি মারকাজুল কুরআন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। সাংবাদিক আব্দুল মান্নান ফারুকীর জানাজার নামাজে সকল শ্রেণী পেষার হাজারও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। মরহুমের জনাযা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD