শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটি পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়ারপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নলছিটি পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়ারপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আমির হোসেন, ঝালকাঠিঃ
নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত তিন প্রার্থীসহ মোট পাঁচ মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। দলের মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামী আওয়ামী লীগের দুই প্রার্থী, সংরক্ষিত(মহিলা) ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি,সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
তৃতীয় ধাপের নির্বাচনের পৌরসভা সমূহে ভোট গ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তিনি নলছিটি বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস-৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ গ্রহন নেন।
এর কিছুক্ষণ আগে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান। এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাবেক মেয়র মো. মাসুদ খান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র মনোনীত দলীয় প্রার্থী মাওলানা শাহ জালাল মনোনয়নপত্র দাখিল করেন। নলছিটি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর হিসেবে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর(মহিলা) হিসেবে ১৩ মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD