বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌর কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছ।

মঙ্গলবার (১৫আগষ্ট) বিকেলে বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ক্লবটির আবৃত্তি শিক্ষক ও সাংবাদিক রুনা আমির’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড (বিএম) কলেজ’র ইংরেজি প্রভাষক, সুজন সুশাসনের জন্য নাগরিকে নলছিট’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের আংশগ্রহনে আবৃত্তি, সংগীত ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সব শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগষ্টে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD