শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নাসিরনগরে আ. লীগ অফিসে ভাঙচুর

নাসিরনগরে আ. লীগ অফিসে ভাঙচুর

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।

ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন জানান, কিছুদিন আগে জামায়াত-শিবিরের লোকজন মোদিবিরোধী মিছিল বের করতে চায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে মিছিল করতে পারেনি। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের ভাঙচুর করে। এ সময় তারা আসবাবপত্রের পাশাপাশি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর করে।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত-শিবিরের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালিয়েছেন। তবে কি কারণে তারা হামলা করলো এ বিষয়টি জানার চেষ্টা চলছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক এ ধরনের ঘটনার খবর পেয়েছেন বলে জানান। তিনি বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD