শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নায়িকা পরী মনির ঘটনায় গ্রেফতার নাসিরকে নিয়ে ঝালকাঠিতে চাঞ্চল্য

নায়িকা পরী মনির ঘটনায় গ্রেফতার নাসিরকে নিয়ে ঝালকাঠিতে চাঞ্চল্য

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

চিত্র নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ঢাকায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ওরফে নাসির ইউ মাহমুদ এর বাড়ি ঝালকাঠিতে। ঝালকাঠি শহরের কলেজ মোড়ে তার পৈত্রিক বাড়ি হলেও তার বেড়ে ওঠা বরিশাল শহরে। তিনি বর্তমানে জাতীয় পর্টির প্রেসিডিয়াম সদস্য। সোমবারে তার গ্রেফতারের খবরে ঝালকাঠি শহরে ব্যাপক আলোচনা সমালোচনায় চাঞ্চল্যতা দেখা দেয়।
জানা গেছে তার বাবা মো. হারুন রশীদ পুলিশ বিভাগে চাকুরী করতেন। সাহকারী পুলিশ সুপার হিসেবে অনেক বছর আগে অবসরে যান। বরিশাল শহরের বগুড়া রোডে তাদের বসবাস ছিল। নাসির উদ্দিন মাহমুদের একজন চাচা বেলায়েত হোসেন ঝালকাঠি পৌরসভার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। নাসির উদ্দিন মাহমুদ পটুয়াখালী জুবিলী স্কুল, বরিশাল জিলা স্কুল এবং বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন। ১৯৭৫/৭৬ সালে তিনি এসএসসি পাস করেন। ঝালকাঠি শহরের রোনালসে রোডের বিউটি মঞ্জিল নাসির উদ্দিন মাহমুদের শ্বশুরালয়। তার শ্বশুরের নাম মরহুম আব্দুর রশিদ, তিনিও ঠিকাদার ছিলেন। নাসির উদ্দিন মাহমুদ ব্যবসার প্রথম জীবনে ঝালকাঠি এবং বরিশাল শহরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারী করতেন। নব্বই দশকের শেষের দিকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে ব্যবসা শুরু করেন।
তথ্যানুসন্ধানে জানাগেছে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি ও ঢাকা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদ প্রায় চার দশক ডেভেলপার ব্যবসায় যুক্ত রয়েছেন। নাসির উদ্দিন কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের পদেও আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন। নাসির ও তার প্রতিষ্ঠান সরকারের গণপূর্ত অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি), রাজউক, রেলওয়েসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন। নাসির উদ্দিন মাহমুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি এবং লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও নাসির জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য। ২০২০ সালের ২৮ ডিসেম্বর জাপার নবম কাউন্সিলে তিনি দলটির এই পদ পান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD