শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করার ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা

নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করার ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহরে নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে পৌরসভা।
জামালপুর পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে কোন মেয়র হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় অনিয়ম ও নিম্নমানের কাজ করায় ঠিকাদার বিরুদ্ধে এমন নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করলেন সব থেকে আলোচিত পৌরপিতা আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
জামালপুর শহরের বেলটিয়া মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন অনিয়ম ও নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে ঠিকাদার ( এস এম মোয়াজ্জেম ) বিরুদ্ধে। মঙ্গলবার ৪মে জামালপুর পৌরসভা এই ড্রেন ভেঙ্গে ফেলার অভিযান কার্যক্রম শুরু করে। পরে বেলটিয়া মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত ৯০০ মিটার আরসিসি ড্রেন ভেঙ্গে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সেই সময় পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ ও পৌর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে আরও জানা যায়, ড্রেনটি দরপত্রের শর্ত মোতাবেক করে দিতে ঠিকাদার এস এম মোয়াজ্জেমকে নির্দেশ দেওয়া হয়েছে। এঘটনায় সচেতন নাগরিকসহ সবাই সাধুবাদ জানিয়েছেন।
ভবিষ্যতে পৌরসভার কোন কাজে অনিয়ম থাকলে একই ব্যবস্থা গ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। এছাড়াও এই ঠিকাদারি প্রতিষ্ঠান ( এস এম মোয়াজ্জেম) এর পৌরসভার লাইসেন্স বাতিল করার জোর দাবি করছে জামালপুরের সাধারণ জনগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD