শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নিরাপাত্তা চেয়ে জামালপুর সদর থানায় গভীর রাতে জিডি সকালে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক হামলা

নিরাপাত্তা চেয়ে জামালপুর সদর থানায় গভীর রাতে জিডি সকালে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক হামলা

আবু সায়েম মোহাম্মাদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর থানায় গভীর রাতে জিডি করার পরেও সকালে ভূমিদস্যু ও সান্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন মাহবুবা আক্তার নাছরীন ও তার পরিবার। ১ মে শনিবার সকাল ১০.৩০ টায় জামালপুর শহরের বজ্রাপুরের মুকুন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জিডি সূত্রে (সাধারন ডাইরি) জানা যায়, মাহবুবা আক্তার নাছরীন ৩০ এপ্রিল শুক্রবার দিবাগত রাত প্রায় সারে এগার টায় জামালপুর সদর থানায় নিজের ও স্বামী-সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন, জি ডি নং -১৫৫৩। মাহবুবা আক্তার নাছরীন জানান তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। জামালপুর শহরে তার নিজ বাড়ি সংলগ্ন মুকুন্দবাড়ীর মৌজার মধ্যে বিআরএস-৪২ নং বিআরএস খতিয়ানে ৭৪ নং দাগে ৫ শতাংশ (৪ পয়েন্ট ১০০ ভাগের ৯৩অংশ) জমি কিনে সেখানে একটি একচালা টিনের ঘর তৈরি করে ভোগদখল করে আসছেন। তিনি আরও বলেন ক্রয় করার পর থেকেই প্রতিপক্ষ মোঃ আনোয়ার হোসেন বাবলু(৫৬) ও তার সহোদর ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম বাচ্চু (৫২) সহ তার সহযোগীদের মাধ্যমে অবৈধ ভাবে গায়ের জোরে বেদখল করার জন্য প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারা উভায়ে বজ্রাপুর এলাকার মৃত কমর উদ্দিন এর সন্তান। ১মে শনিবার ২০২১ সকালে তারা সঙ্গবদ্ধভাবে বাড়ি সীমানার ভিতর প্রবেশ করে সিসি ক্যামেরাসহ স্থাপনা ভাংচুর করে পাকা দেয়াল ভেঙ্গে ফেলে। সে সময় জরুরী পুলিশি সেবা পেতে তার স্বামী মোঃ সহিদুল ইসলাম ৯৯৯ ফোন করে, পরে ঘটনাস্থলে পুলিশ আসতে দেরী করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার কে অবহিত করলে জামালপুর সদর থানার পুলিশ উপস্থিত হয়। কিন্ত এর পরেও প্রকাশ্যে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তিনি আরও জানান ইতিপূর্বে গত মাসের ৩১শে মার্চ তারিখে তারা আমার স্বামী-সন্তানসহ আমাকে খুন করার হুমকি প্রদান করলে ১২ এপ্রিল ২০২১ তারিখে জামালপুর সদর থানায় একটি জিডি করি । জানি নং-৬২৯। তার স্বামী শহিদুল ইসলাম বলেন আমি ও আমার পরিবার সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত। আমরা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এই বিষয়ে জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক বলেন, বিষয়টি আমি জেনেছি, আইনানুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। অপর দিকে প্রতিপক্ষ আনোয়ার হোসেন বাবলু ও তার ভাই বাচ্চুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD