শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নীলফামারীতে প্রশাসনের চোঁখকে ফাকি দিয়ে চলছে স্কুল ও কোচিং

নীলফামারীতে প্রশাসনের চোঁখকে ফাকি দিয়ে চলছে স্কুল ও কোচিং

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে চলছে জমজমাট কোিচং ব্যবসা। গোপনে স্কুলে ক্লাশ ও পরীক্ষা গ্রহন করার অপরাধে কিশোরগঞ্জ পাবলিক স্কুলের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ পাবলিক স্কুলে ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান ওই স্কুলে গিয়ে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবককে স্কুলে পায়। ভ্রাম্যমান আদালতের টিমকে দেখে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ভয়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের ভয় না পাওয়ার জন্য পরামর্শ দিয়ে বর্তমান করোনা কালীন সময় সম্পর্কে সচেতনতামুলক কথা বলেন সানজিদা রহমান। সরকারী নির্দেশনা ভেঙ্গে স্কুল পরিচালনা করার অপরাধে স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে এবং তার কাছ থেকে লিখিত ভাবে মুচলেকা গ্রহন করা হয়। আগামী ২১ ফেব্রæয়ারী পর্যন্ত স্কুলে ক্লাশ,কোচিং ও কোন ধরনের পরীক্ষা নেয়ার জন্য স্কুল প্রধানের কাছ থেকে মুচলেকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিভিন্ন নামে সরকারী ও বে-সরকারী বিদ্যালয়ের শিক্ষকরা কোচিং ব্যবসায় মেতে উঠেছে। কিশোরগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সামনের গেট বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহার করে কোচিং ব্যবসা পরিচালনা করছে অনেক শিক্ষক। আবার অনেক কোচিং সেন্টার প্রশাসনের চোঁখকে ফাঁকি দিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে দু’জন লোককে বসিয়ে রাখা হয় কোচিং পরিচালনার সময় পর্যন্ত। এদিকে কিন্ডার গার্টেন স্কুলের অনেক শিক্ষকের অভিযোগ স্কুল বন্ধ দিয়ে সরকার কি কোচিং পরিচালনা করার কোন অনুমতি দিয়েছে? স্কুলের চেয়ে কোচিং সেন্টারগুলোতে আরও বেশী শিক্ষার্থীদের উপস্থিতি থাকে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন,চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করছে সরকার। সরকার ঘোষিত সময়ের পূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টারে ক্লাশ পরিচালনা করা হলে তা আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD