বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালিত

নীলফামারীর কিশোরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী পালিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে।
সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে শিশুদের খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির শুভ সুচনা করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে শিশুদের চিত্রাকংন ও রচনা লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন সংগঠন, ইউনিয়ন পরিষদ, সকল সরকারি বে-সরকারি বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD