শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোবিপ্রবি’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১) সকালে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে সীমিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে মাননীয় উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১ টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম। বক্তব্যের শুরুতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন “একটি বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনে মহৎ কিছু চিন্তাভাবনা থাকে, এ বিশ্ববিদ্যালয় সৃষ্টির পেছনেও মহৎ কিছু ব্যক্তির অবদান রয়েছে।

তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েট দেশে এবং দেশের বাহিরে গিয়েও সুনামের সাথে কাজ করছে। এ বিশ্ববিদ্যালয় থেকে ভবিষ্যতেও অনেক স্কলার পারসন সৃষ্টি হবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD