শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রাহি, সম্পাদক নাসের

নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি রাহি, সম্পাদক নাসের

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

আগামী এক বছরের জন্য (২০২১-২২) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে ‘দৈনিক ভোরের দর্পণ’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাহীবুর রহমান (রাহি) সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার নাসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি প্রকাশ করে সংগঠনটি। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন ও সাহানা রহমান নতুন কমিটির অনুমোদন দেন। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রেসক্লাবের নতুন কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

কমিটির অন্য সদসরা হলেন, সহ-সভাপতি আজগর হোসেন (দৈনিক জাগো প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তানজিম (দি ডেইলি অবজারভার), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন খান (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক শাফি মাহবুব (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক আজহারুল হক মিজান (আরটিভি অনলাইন) এবং কার্যকরী সদস্য কান্তা রায় তমা (দৈনিক আলোকিত প্রতিদিন)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD