শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতর চা দোকানে ইয়াবাসহ ধরা খেল মাদক কারবারি

নোয়াখালীতর চা দোকানে ইয়াবাসহ ধরা খেল মাদক কারবারি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড।

আটককৃত মো: রুবেল (৩১) হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে চরকৈলাশ গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হাতিয়া কোষ্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ওচখালী বাজারের একটি চা দোকানে অভিযান চালায়। এসময় ইয়বা বিক্রি জন্য ওই চায়ের দোকানে অবস্থান করছিল ইয়াবা কারবারি রু্বেল। পরে তার দেহ তল্লাশী করে ৩৪৩ পিস ইয়বা জব্দ করে কোস্টগার্ড।

হাতিয়া কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.খন্দকার শাফকাত হোসেন জানান,বিকালে আটককৃত মাদক কারবারিকে ইয়বাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আসামিকে মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD