রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে একদিনে আরও ২৫১জনের করোনা শনাক্ত,মৃত্যু ১

নোয়াখালীতে একদিনে আরও ২৫১জনের করোনা শনাক্ত,মৃত্যু ১

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৮শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনের হাজার ১০৩ জন। মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ১৯ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ।

বুধবার ( ২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭১জন, বেগমগঞ্জ ৪৯ জন,সুবর্ণচর ৭জন,হাতিয়া ৪জন, চাটখিলে২৭ জন, সোনাইমুড়ী ১৯জন, কোম্পানীগঞ্জে ২৯ জন, কবিরহাটে ৩৬ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৯ হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৬৫শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৭৬৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১০১ জন ও আইসোলেশনে গত ২৪ ঘন্টায় কোন রোগী চিকিৎসাধীন নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD