রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে করোনায় আক্রান্ত ১৬৮, আক্রান্তের হার ৩১ শতাংশ

নোয়াখালীতে করোনায় আক্রান্ত ১৬৮, আক্রান্তের হার ৩১ শতাংশ

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ১৬১ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫১জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায়

বৃহস্পতিবার ( ৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৪০জন,সোনাইমুড়ীতে ১৫জন,চাটখিল ১৪জন, সেনবাগ ১৩জন, কোম্পানীগঞ্জ ২১জন, কবিরহাটে ১৪জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৫০ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD