শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে করোনা প্রতিরোধে সেনাবাহিনী ও জেলাপ্রশাসকের মতবিনিময় সভা

নোয়াখালীতে করোনা প্রতিরোধে সেনাবাহিনী ও জেলাপ্রশাসকের মতবিনিময় সভা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলী বিধিনিষেধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। সকলকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং বিধিনিষেধ মানাতে সচেতন করার আহবান জানান।

এসময় কুমিল্লা সেনানিবাসের ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো. শাহীন ইকবাল সহ উর্ধ্বতন সেনা অফিসার সহ জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ৩৩ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লার পক্ষ থেকে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD