শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে কিছু জাতীয় নেতা অর্থের লালসায় একরাম চৌধুরীকে উস্কানি দেয়: কাদের মির্জা

নোয়াখালীতে কিছু জাতীয় নেতা অর্থের লালসায় একরাম চৌধুরীকে উস্কানি দেয়: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছেন, নোয়াখালীতে অপরাজনীতির হোতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কয়দিন তার মুখ বন্ধ ছিল।

গতকালকে রাত্রে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলাম মাস্টারকে মদ খেয়ে রাতের ১২টায় অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তার ছেলে নাকি তার বিরুদ্ধে লেখেছে। এ সাহস, সে কোথ থেকে পায়। জেলা আ’লীগের সেক্রেটারী বাদ দেন। সে একজন এমপি । এভাবে মদ খেয়ে,যার তার সাথে, যা ইচ্ছা তাই বলবে। তাকে এ ক্ষমতা কে দিয়েছে। এত বড় দুঃসাহস তাকে কে দিয়েছে। কিছু জাতীয় নেতা আজকে অর্থের লালসায় তাকে উস্কানি দেয়। না হলে এ ছেলে এ সাহস কোথ থেকে পায়।

বুধবার (৭জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক লাইভে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেয়র কাদের মির্জা একরাম চৌধুরীকে ইঙ্গিত করে বলেন , আমাদেরকে বলে আমরা রাজাকার পরিবারের সন্তান। আমরা রাজাকার পরিবারের সন্তান নাকি, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সেটার প্রমাণ নেত্রীর কাছে আছে। তোমার এ দুঃসাহস কোথ থেকে হয়েছে। যাকে ইচ্ছে তাকে মা ধরে গালিগালাজ করবে। তুমি কে। এত বড় শক্তি তুমি কোথ থেকে পেয়েছো। কাকে টাকা দিয়ে আজকে নোয়াখালীতে তুমি মুকুটহীন সম্রাট সাজতে চাও। কাকে টাকা দাও, সে কে। তাদের স্বরুপ উদঘাটন করা হবে। ছেড়ে দেওয়া হবেনা। আজকে লোভী অপরাজনীতির হোতারা আ’লীগকে ধ্বংস করে দিচ্ছে।

কাদের মির্জা অভিযোগ করেন, একরাম চৌধুরী দলের ত্যাগী নেতাকর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। এত বড় সাহস সে কোথ থেকে পায়? কেন্দ্রীয় কিছু অর্থ লোভী নেতাদের কারণে তার মত ছেলে এ কথা গুলা বলার সাহস পায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD