শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নোয়াখালীতে কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন।

কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সের উদ্যোক্তা ও নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের কিডনী বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুছ ছালাম।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, কিডনী ডায়ালাইসিস ইউনিটের কনসালটেন্ট ডা. শাহাদাত হোসেন শিবলী, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ।

এ সময় কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্সে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভাগীয় প্রধান ডা. ফজলে এলাহী খান জানান, এ পর্যন্ত কিডনী ডায়ালাইসিস কমপ্লেক্স থেকে ২৬ হাজার ৯১০ বার ডায়ালাইসিস, ৪শ জনের ক্যাথেটার, রেনাল বায়োপ্সি ৫জন, ৬০ জনের এভি ফেস্টুলা করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠার পর থেকে এ কমপ্লেক্স থেকে ১ কোটি ৩ লাখ ১১ হাজার ১২০টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD