শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সমাবেশ

নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে নোয়াখালীতে সমাবেশ করেছে জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মাইজদী বাজারের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হয় দলের নেতাকর্মীরা।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও সদস্য মাহবুব আলমগীর আলোর সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এপ্রসঙ্গে সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেলাল হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD