শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের হাতে ২ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের এনায়েত নগরের মৃত মফিজুর রহমানের ছেলে আবুল কাশেম (৫৫) এবং বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান মিন্টুর ছেলে তোফাজ্জল হোসেন রাজন (৩৪)।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে জেলার কবিরহাট উপজেলা ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে আবুল কাশেমকে কবিরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের এনায়েতনগরে তার বসত বাড়ির সামনের সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং তোফাজ্জল হোসেন রাজনকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কালাপুলের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক সবজেল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD