ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিপেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর ১৬৫ তম জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীতে কেক কাটার মধ্য দিয়ে বেলুন উড়িয়ে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন (সার্বিক) এর উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আবদুল জলিল, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষক) মোঃ মোজাম্মেল হোসেন, জেলা স্কাউট সম্পাদক আহম্মদ হোসেন ধনু, জেলা রোভারের সহকারী কমিশনার মোঃ জিয়াউল হায়দার, সদর উপজেলা স্কাউট কমিশনার সামছুদ্দিন ও সম্পাদক গিয়াস উদ্দিন, ইফতেখার আল হোসাইন রন্জু (পিআরএস), অগ্রদূত ও ত্রৈ-মাসিক রোভার পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, জেলা রোভার প্রতিনিধি সাইফুল ইসলাম’সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক, রোভার স্কাউট শিক্ষক, সিনিয়র রোভার মেট ও স্কাউট-রোভার স্কাউট সদস্য’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি প্রতিবছরের ন্যায় এবারেও বড় পরিসরে জেলাশহরে পালিত হয়। এবং জেলার সকল উপজেলা’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন উদযাপনের মাধ্যমে সম্পন্ন করে এই বিপি দিবস।
Leave a Reply