শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ঝড়ের বসত ঘর উড়ে যাওয়া বিধবার পাশে জেলা প্রশাসক

নোয়াখালীতে ঝড়ের বসত ঘর উড়ে যাওয়া বিধবার পাশে জেলা প্রশাসক

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালীঃ-

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে এক বিধবা মহিলার ঘর দুপুরে প্রচন্ড ঝড়ে উড়ে চলে যায়।

একটি ঘরের জন্য চরম কষ্টে দিন পার করছেন বিধবা মনোয়ারা বেগম। তার কষ্টের অবসান হচ্ছে। নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বিধবা মনোয়ারা বেগমকে একটি ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নিজস্ব তহবিল থেকে ঘর নির্মাণের জন্য ওই বিধবাকে টাকা প্রদান করেছেন।

এর আগে গত মঙ্গলবার (০৪ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ে বিধবা মনোয়ারা বেগমের একমাত্র ঘরটি উড়ে যায়। ঘর নির্মাণের অর্থ না থাকায় তিনি অন্যের বাড়িতে গিয়ে থাকতেন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। এ নিয়ে মঙ্গলবার রাতে ঐ এলাকার এক ছেলে বসতঘরের ছবিগুলো নোয়াখালীর জনপ্রিয় সামাজিক সংগঠন “স্টুডেন্টস্ অব নোয়াখালী” এর ফেসবুক গ্রুপে পোস্ট করলে বিষয়টি সংগঠনের প্রতিষ্ঠাতা রিমন ভূইয়া নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খানকে অবহিত করে। ছবিগুলো দেখে পরের দিনই ঐ মহিলাকে ডিসি অফিসে আসতে বলে প্রয়োজনীয় কাগজপত্রসহ নোয়াখালীর জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বিধবা মনোয়ারা বেগমের একমাত্র ঘরটি ঝড়ে ভেঙে পড়েছে। বিষয়টি দেখে আমার খুব খারাপ লাগে। আমি ঘর নির্মাণ বাবদ নগদ অর্থ দিয়েছি। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে খুব দ্রুত ঘরটি নির্মাণ করে দেওয়া হবে।

সহায়তা পেয়ে বিধবা মনোয়ারা বেগম বলেন, ডিসি স্যার আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন। আমি স্যারের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD