শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা পাচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা

নোয়াখালীতে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুরা পাচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী জেলা প্রতিনিধি:

“ঠোঁট কাটা, তালু কাটা ও দাঁতের মাড়ি কাটা নিয়ে আর দুশ্চিন্তা নয়,বিনামূল্যে চিকিৎসায় এই সমস্যা সম্পূর্ণ ভালো হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমেরিকার ‘স্মাইল ট্রেন’ এর অর্থায়নে শিশুর হাসি সামাজিক সংস্থার সহযোগীতায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্প পরিচালনা করেন ঢাকা শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি ইউনিট, প্রফেসর ডা: মো: আইয়ুব আলী।

গত (২৩-২৪শে অক্টোবর) বৃহত্তর (ফেনী-নোয়াখালী-লক্ষীপুর) জেলার ২৯ জন রোগীদের নিয়ে নোয়াখালীর মাইজদী গুডহিল কমপ্লেক্সে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপকারভোগীরা জানান, এই ঠোঁট কাটা, তালু কাটা ও দাঁতের মাড়ি কাটা চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল হওয়ায় ব্যক্তিগত ভাবে আমাদের অপারেশন করা সম্ভব না। তাই এই সংস্থার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। আমাদের শিশুরা সুস্থ আছে, ভালো আছে। আমরাও দুশ্চিন্তামুক্ত রয়েছি।

এসময় ক্যাম্পে সেচ্ছাসেবী হিসেবে মো: আজহার উদ্দিন ও খালেদা আক্তার সার্বিক ভাবে সহযোগীতা করেন।

“স্মাইল ট্রেন” সংস্থার কার্যক্রম ব্যবস্থাপক মোঃ সাফায়াত খান জানান, এটি আন্তর্জাতিক ডোনেট ‘স্মাইল ট্রেন’ এর অর্থায়নে কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি বিশ্বের ৯০ টির অধিক দেশে সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে শিশুর হাসি সামাজিক সংস্থা ২০০৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আমরা বৃহত্তর নোয়াখালীর মাইজদী গুডহিল কমপ্লেক্স হাসপাতালের সহযোগীতায় ২০১৮ সাল থেকে প্রতি দেড় মাস পরপর প্রায় ৫০০ টির অধিক জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা ও দাঁতের মাড়ি কাটা শিশুকে সফল ভাবে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিয়ে আসছি।

তিনি আরো জানান, এদের থাকা, খাওয়া, অপারেশন ওষুধপত্র, যাতায়াত ভাড়া বাবদ’সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এবং ঠোঁট কাটা রোগীদের সাড়ে ৩ মাস থেকে ৬০ বছরের মধ্যে , তালুকাটাদের ১০ মাস থেকে ৯ বছরের মধ্যে এবং দাঁতের মাড়ি কাটাদের ৭ বছর থেকে ১৫ বছর পর্যন্ত এসময়ের মধ্যে অপারেশন করে থাকি।

এছাড়াও নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম’সহ আরো অন্যান্য জেলাতে এই বিনামূল্যের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

গুডহিল কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার মো: রইছ উদ্দিন খন্দকার জানান, এই সংস্থার সার্বিক সহযোগীতায় প্রতি দেড় মাস পরপর ক্যাম্পিং এর মাধ্যমে সফলতার সাথে অপারেশন করা হচ্ছে। এবং কোনো জটিল সমস্যায় পড়ি নাই। আশাকরি আল্লাহর রহমতে সকলের সহযোগীতা পেলে এমন অপারেশনের কাজ অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD