রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে নগদ টাকাসহ ১০ জুয়াডি আটক

নোয়াখালীতে নগদ টাকাসহ ১০ জুয়াডি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় জুয়া খেলার সময় ১০জুয়াডিকে আটক করেছে পুলিশ।

এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার নগদ একত্রিশ হাজার ৬৬০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার বাসিন্দা মো.মমিনুল হক (৫২) আহছান উল্যাহ (৩৮) মো.রাসেদ (৪০), মো.হারুন (৪১),মাহিন উদ্দিন (৪০) মো.ইয়াছিন (২৩) মো.রফিক (৩২) আব্দুল ওয়াব (৪৫) নিজাম উদ্দিন (৪৮) মো,মিলন (৪০)।

রোববার (২২ আগস্ট) দুপুরে আটকৃকৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মাইজদী বাজারের কাঁচা বাজার থেকে তাদের আটক করে পুলিশ।

স্থানীয় সূত্র বলছে, মাইজদীর কাঁচা বাজারে দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD