শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ১৫৭, মৃত্যু ১

নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ১৫৭, মৃত্যু ১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৯৯৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫১জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায়

বুধবার ( ৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫জন, সুবর্ণচরে ৩জন, বেগমগঞ্জ ৩০জন,সোনাইমুড়ীতে ১২জন,চাটখিল ১৫জন, সেনবাগ ১০জন, কোম্পানীগঞ্জ ১৯জন, কবিরহাটে ১৩জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৭ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD