শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত নূর মোহাম্মদ (৩২) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের মাস্টার সর্দার টেক এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

শুক্রবার (১১) ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া এলাকার নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে নূর মোহাম্মদ মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মোটরসাইকেলটি গাবুয়া নামক এলাকায় পৌঁছলে জনতা বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এত মোটরসাইকেল আরোহী যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। একই সাথে ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD