শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ব্রিজে দাঁড়িয়ে গল্প করছিলেন, ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীতে ব্রিজে দাঁড়িয়ে গল্প করছিলেন, ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাক চাপায় আবদুল হান্নান (৬০) নামে এক ব্যবসায়ী মারা গেছে।
তিনি উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি এলাকার মতিমিয়া ভূইয়া বাড়ির আব্দুল হকের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার জয়াগ ইউয়িনের ঢাকা-রামগঞ্জ মহাসড়কের ৮নম্বর ওয়ার্ডের আমকি মহিলা মাদরাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানায়,নিহত আবদুল হান্নান ও প্রিন্সিপাল জহিরুল ইসলাম রাত পৌনে ৮টার দিকে আমকি এলাকার ঢাকা-রামগঞ্জ সড়কের পাশে একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই সময় চাটখিল থেকে একটি ট্রাক সোনাইমুড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর উঠে যায়। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ব্যবসায়ী আবদুল হান্নান মারা যায়। এ সময় তার সাথে থাকা আমকি মহিলা মাদরাসার প্রিন্সিপাল জহিরুল ইসলাম (৫৫) গুরুত্বর আহত। পরে এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি এলাকাবাসী জব্দ করেছে। পরে পুলিশ ট্রাকটি তাদের হেফাজতে নেয়। তবে ট্রাকের চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD