শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ব্রেইন স্ট্রোকে মারা গেলেন সাংবাদিক মো.লুৎফুল হায়দার

নোয়াখালীতে ব্রেইন স্ট্রোকে মারা গেলেন সাংবাদিক মো.লুৎফুল হায়দার

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

নোয়াখালী প্রেসক্লাবের সদস্য, দৈনিক এই বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. লুৎফুল হায়দার ব্রেইন স্ট্রোকে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে থেকে ঢাকা নেওয়ার পথে সোনাইমুড়ীতে তার মৃত্যু হয়।

নিহতের মামা লাবলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ব্রেইন স্ট্রোক করেন। রাতেই তাকে নোয়াখালীর গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাতভর ডাক্তার না থাকায় সকালে বাধ্য হয়েই তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়ার পথে সোনাইমুড়ীতে তার মুত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও ২ শিশুকন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মরহুম পিতা আবুল খায়ের ছিলেন জেলা প্রশাসনের অবসর প্রাপ্ত সার্ভেয়ার। আজ বাদ আসর নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মাইজদী গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হায়দার দুঃসময়ে নোয়াখালী কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মি ছিলেন।

তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মিরা গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD