শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে মালিকের বাসায় হিসাব মেলাতে গিয়ে ম্যানেজারের আত্মহত্যা

নোয়াখালীতে মালিকের বাসায় হিসাব মেলাতে গিয়ে ম্যানেজারের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর বেগমগঞ্জে এক ডিস্টিবিউটর মালিকের বাসায় হিসাব মেলাতে গিয়ে এক ম্যানেজার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত বিদ্যুৎ কুমার সাহা (৫০) চাঁদপুর জেলার সদর উপজেলার প্রদীপ প্লাজার গুয়াখোলা এলাকার বীরেন্দ্র কুমার সাহার ছেলে।

বুধবার (৭ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার এসএ কলেজ সংলগ্ন লেক টাওয়ারের ডিস্টিবিউটর মালিকের বাসার এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিদ্যুৎ কুমার সাহা লক্ষীপুর জেলা ডিস্টিবিউটরের ম্যানেজার হিসেবে আবুল খায়ের বেবী ফুড, ডি কিউ বলপেন প্যারাডাইজ কোম্পানীতে ম্যানেজার ছিলেন। কর্মরত অবস্থায় কোম্পানীর ডিস্টিবিউটরের সাথে তার টাকার হিসেবে গরমিল সৃষ্টি হয়। গরমিল হওয়া টাকার হিসেব বুঝিয়ে দিতে গত ২৬ জুন থেকে চৌমুহনী এসএ কলেজ সংলগ্ন ডিস্টিবিউটর অরুণ চন্দ্র সাহার লেক টাওয়ারের ভাড়া বাসায় অবস্থান করছিল সে। বুধবার রাত ২টার পর সে ডিস্টিবিউটরের বাসায় ঘুমিয়ে পড়ে। এরপর ২টা থেকে ৫টার মধ্যে যে কোন এক সময়ে সে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা বেধে ফাঁস দেয়। টাকা হিসেবে গরমিলের থাকায় সে ডিস্টিবিউটির মালিকের টাকা দেনা হয়ে পড়ে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকার হিসেবে গরমিল সৃষ্টি হওয়ায় মানসিক চাপে সে আত্মহত্যা করেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD