শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে সৌন্দর্য বর্ধনে পুষ্পসরণি সৃজন কর্মসূচি অনুষ্ঠিত

নোয়াখালীতে সৌন্দর্য বর্ধনে পুষ্পসরণি সৃজন কর্মসূচি অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

সৌন্দর্য বর্ধনে নোয়াখালীতে ৩ বছর মেয়াদি অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা হিসেবে পুষ্পসরণি সৃজন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) দুপুর ১২ টায় জেলার সার্কিট হাউজ সড়কের দুই পাশে গাছের চারা রোপন করে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। পুষ্পসরণি সৃজন কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউজ সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধনে সোনালু, জারুল, পলাশ ও কৃষ্ণচূড়ার মোট ১০০ চারা রোপণ করা হবে।

তিনি আরো জানান, বৃক্ষায়ন, সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করতে সকলের প্রতি আহ্বান করছি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD