শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ,৫০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালীতে ১৮ হাজার লিটার তেল জব্দ,৫০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

১৮ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে তেল মজুদ করায় ৫০হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সোমবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া নেতৃত্বে চৌমুহনী বাজারের তোতা মিয়ার গলির বিজয়া ভান্ডারের রাজেশ বণিকের গোডাউনে অভিযান চালায়।

অভিযানে ৮৮টি ডামে মজুদ করা ১৮হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করা হয়।জব্দকৃত তেলের আনমুানিক বাজার মূল্য ৩১ লাখ ১৪হাজার টাকা। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD