শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর আলোচিত এএসপি শামীম কবির বদলি

নোয়াখালীর আলোচিত এএসপি শামীম কবির বদলি

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শামীম কবিরকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শামীম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে। এটা পুলিশের নিয়মিত রুটিন বদলি বলেও জানান এসপি আলমগীর হোসেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের এক পত্রের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে সিএমপি, চট্টগ্রামে বদলী/পদায়ন করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মোহাম্মদ গোলাম ফারুককে সহকারী পুলিশ সুপার হিসেবে র‌্যাব-এ বদলী/পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য,নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বে সংঘাতময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবির। এ সময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন। আবার গত তিন মাস ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবিরের বিরুদ্ধে তার প্রতিপক্ষের সাথে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলি দাবি করে আসছেন। চলমান পরিস্থিতিতে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে এএসপি শামীম কবিরের বিরুদ্ধে বেশ কয়েকবার বিষেদগার করেন। এ নিয়ে পুরো জেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে নোয়াখালীর আলোচিত এএসপি হয়ে উঠেন মোহাম্মদ শামীম কবির।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD