রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে কাঠফাটা রোদে করোনা টিকা নিতে উপচে পড়া ভিড়

নোয়াখালীর দ্বীপ হাতিয়াতে কাঠফাটা রোদে করোনা টিকা নিতে উপচে পড়া ভিড়

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায় করোনার টিকা নিতে আগ্রহী মানুষদের ভিড় জমেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। ফলে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানের কার্যক্রমে জড়িতদের।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দেখা যায় এমন চিত্র।

টিকা নিতে আসা জাকের হোসেন জানান, সকাল ৯ টা থেকে কাঠফাটা রোদে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাজার হাজার মানুষকে তিনজন ডাক্তার টিকা প্রদান করায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে মানুষ।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজিম উদ্দিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত করোনার টিকা বুথে দুটি লাইনে টিকা দেওয়া হচ্ছে। এক লাইনে করোনার প্রথম ডোজের টিকা আরেক লাইনে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা খুব বেশি। এতে আমরা হিমশিম খাচ্ছি। অবশ্য মানুষের মনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD