রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত

নোয়াখালীর পুলিশ সুপার সপরিবারে করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর পৌনে ১টায় এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন, এসপির সহধর্মিনী তানিয়া আলমগীর ও বড় ছেলে এবং কাজের মেয়ে।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইখতেখার বলেন, গতকাল বুধবার দুপুরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে তাদের নমুনা পরীক্ষা দিলে রাতের দিকেই এসপি আলমগীরসহ পরিবারের আরও ৩জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নোয়াখালীতে গত ২৪ঘন্টায় ১২৭জনসহ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৩০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের উদ্যেগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন নোয়াখালীর এসপি মো.আলমগীর হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD