শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী করিমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালী করিমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর সুধারামের এওজবালিয়া ইউনিয়নে করিমপুর মানবসেবা ফাউন্ডেশন নামক একটি সেচ্চাসেবী সংগঠনের নিজস্ব অর্থায়নে প্রায় দেড় শতাধিক গরীব-দুঃখী,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

গত ১০ মে ২০২১ইং সোমবার বিকেল ৩ ঘটিকায় পশ্চিম করিমপুর হাজী রহমতুল্লাহ তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এসময়,মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সংস্থার কোষাধ্যক্ষ জনাব আবদুল হক মাষ্টারের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর তালীমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ,হাফেজ মাহমুদুল হাসান ও সংস্থার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আলম স্বপন,নির্বাহী সদস্য দুলাল মিয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সংস্থার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন,শিক্ষা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মামুন,সমাজ কল্যাণ সম্পাদক মোঃঅপু,সদস্য মোঃ ওয়াকিব হোসেন,সদস্য নজরুল ইসলাম, সদস্য মোঃ মামুন প্রমুখ।

উল্লেখ্য, সেচ্ছাসেবী সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মনসুর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জনাব কাজী সাহেদসহ আরো অনেকে সার্বিক সহায়তা করে আসছে।

মানবসেবা মূলক এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। এটি ২০১৮ সালে এক ঝাঁক তরুণ সেচ্ছাসেবী নিয়ে গঠিত হয়েছে।বর্তমানে এর সদস্য সংখ্যা অর্ধশতাধিক। সংস্থাটি বিভিন্ন রাষ্ট্রীয় দিবস,ধর্মীয় অনুষ্ঠান,ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান,রাস্তা মেরামত,সাঁকো তৈরি,সম্বলহীন অসুস্থ রোগীর চিকিৎসা সেবা প্রদান সহ আরো বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD