শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী জেলা কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

তার নাম বদিউল আলম (৭৬) সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে। তিনি সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD