শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী জেলা রোভার স্কাউট সম্পাদকের মৃত্যু

নোয়াখালী জেলা রোভার স্কাউট সম্পাদকের মৃত্যু

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা রোভার স্কাউটের সম্পাদক ও সৈকত সরকারি কলেজের ক্রিড়া শিক্ষক মোঃ আবদুল জলিল (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় জেলা সদর মাইজদী বাজার সংলগ্ন তার নিজ বাসভবনে মারা যান। রাত ১০ টায় নোয়াখালী পুরাতন ক্যাম্পাসের পশ্চিমে তার পুরাতন বাড়ি বটতলা জামে মসজিদে জানার নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তার শেষবারের মত বিদায় জানাতে হাজারো মানুষের ঢল ছিলো।

তার বড় ভাই প্রভাষক মোঃ আবদুল হাই জানান, দীর্ঘ দিন যাবৎ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগলেও তবে একপর্যায় সে মোটামুটি সুস্থ ছিলো। শনিবার ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে মৃত্যুবরণ করে। তার স্ত্রী ও দুই মেয়ে রেখে সবার মাঝ থেকে চির বিদায় নিলেন।

উল্লেখ্য, তার মৃত্যুতে গভীর শোক ও আত্মার শান্তি কামনা করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর, বিভিন্ন অঞ্চল, জেলা, উপজেলা, নোয়াখালী জেলা রোভার ও জেলা স্কাউট সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট ইউনিট ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD