শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী দ্বীপ হাতিয়ায় বরের বয়স বেশী হওয়ায় যুবতীর আত্মহত্যা

নোয়াখালী দ্বীপ হাতিয়ায় বরের বয়স বেশী হওয়ায় যুবতীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে এক গৃহবধূ বাবার বাড়িতে বিষ পানে আত্মহত্যা করেছে।
নিহত লিমা আক্তার (২৮) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তারের সাথে ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসা মো.ননু মিয়া (৭১) নামে এক বৃদ্ধের সাথে বিয়ে দেন তার মা মিনারা বেগম। এ বিয়েতে লিমার কোন মত ছিলনা। কিন্তু তার মা মিনারা বেগম জোরপূর্বক তাকে ওই বৃদ্ধের সাথে বিয়ে দেয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লিমার সাথে ঝগড়া বেধে যায় তার মায়ের। এরপর রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে বিষ পানে আত্মহত্যা করে। খবর পেয়ে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনে রাখে। তারপর দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের মা মিনারা বেগম দাবি করেন, তার মেয়ে শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরজিৎ বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের মা একটি অপমৃত্যু মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD