শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী পৌরসভায় সোহেল পুনরায় মেয়র নির্বাচিত

নোয়াখালী পৌরসভায় সোহেল পুনরায় মেয়র নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.সহিদ উল্যাহ খান সোহেল পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।

তিনি জানান, নোয়াখালী পৌরসভার ৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.সহিদ উল্যাহ খান ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.সহিদুল ইসলাম (স্বতন্ত্র) কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬২৬ ভোট।

প্রসঙ্গত, নোয়াখালী পৌরসভার মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ৪০১ ও নারী ৩৮ হাজার ৩২৫ জন। নির্বাচনে মেয়র পদে সাতজন, ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নোয়াখালী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবারই প্রথম ভোটগ্রহণ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD