শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী বেগমগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী বেগমগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে মো. মিজান (৩৮) ও একই উপজেলার কালিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অমল চন্দ্র দের ছেলে সুমন চন্দ্র দেব (৩৮)।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নেয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত দশটার দিকে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের মোরশেদ কমপ্লেক্সের সামনে একজনকে এবং অন্যজনকে কবিরহাট বাজার থেকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজান বেগমগঞ্জের মিরওয়ারিশপুরের ফারহানা আক্তারের নিকট দুই ভরি আট আনা ওজনের একটি স্বর্ণের বিস্কুট বিক্রি করার আগ্রহ প্রকাশ করে ৯০হাজার টাকা মূল্য নির্ধারণ করে।

ভুক্তভোগী ফারহানা ওই স্বর্ণের বিস্কুট কেনার জন্য নিজের এবং নিজের কন্যার কানের দুল, গলার হারসহ ৯২হাজার ৩শত টাকা সমমূল্যের স্বর্ণালঙ্কার ওই স্বর্ণের বিস্কুটের মূল্য বাবদ মিজানকে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ওই স্বর্ণের বিস্কুট নিয়ে একটি স্বর্ণের দোকানে গেলে জানতে পারে যে, স্বর্ণের বিস্কুটটি নকল। পুলিশ অভিযোগ পেয়ে প্রতারক মিজানের পরিচয় শনাক্ত করে।

এরপর চৌমুহনী মোরশেদ কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত মিজানের স্বীকারোক্তি মতে তার অপর সহযোগী কবিরহাটের বকুল স্বর্ণ শিল্পালয়ের মালিক সুমন চন্দ্র দেব আটক করা হয় এবং তার দোকান হইতে ভুক্তভোগী ফারহানার স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিচারিক আদালতের সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD