শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনীতে ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চানাচুর তৈরী!

নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনীতে ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চানাচুর তৈরী!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ফুড কালারের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল রং দিয়ে চানাচুর তৈরী করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা’র নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চৌমুহনী বাজরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএসটিআই এর অনুমোদনবিহীন পলি ব্যাগ দিয়ে মোড়কজাতকরণ করায় এবং উৎপাদিত চানাচুরে ফুড গ্রেড কালার ব্যবহারের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল কালার ব্যবহার করায় চৌমুহনী বাজারের রেল গেটের পাশে দুটি প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনুমোদিত ফুড কালারের দাম বেশি হওয়ায় কম দামি ইন্ডাস্ট্রিয়াল কালার চানাচুরে ব্যবহার করে মেশানো হচ্ছে, যা মানুষের জন্য ক্ষতিকারক।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিপিসি র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খন্দকার মো. শামীম হোসেনের নেতৃত্বে র‌্যাব-১১ এর একদল সদস্য এবং বিএসটিআইয়ের প্রতিনিধি অভিযানে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD