শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে ৪ হাজার পানির ফিল্টার বিতরণ

নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে ৪ হাজার পানির ফিল্টার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে ৪ হাজার পানির ফিল্টার বিতরণ করেছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা।

গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন শেল্টারের পরিবারের মধ্যে একটি করে পানির ফিল্টার বিতরণ করা হয়।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উদ্যোগে বিভিন্ন এনজিওর লোকবলের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানির ৪ হাজার ফিল্টার বিতরণ করা হয়েছে। প্রতিটি রোহিঙ্গা পরিবারকে ১ টি করে ফিল্টার দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর দুপুরে নৌবাহিনীর ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা তিমি’ নামে জাহাজ দুটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ত্রাণ সহায়তার মোট ১৩৭.২৮ মেট্রিক টন মালামাল নিয়ে ভাসানচর পৌঁছায়।

রোহিঙ্গাদের জন্য দুই জাহাজে মোট ১১ ধরনের মালামাল রয়েছে। এগুলো হলো- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ, জুট ব্যাগ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD