শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী ভাসানচর হাসপাতালে প্রথম সিজারিয়ান শিশুর জন্ম

নোয়াখালী ভাসানচর হাসপাতালে প্রথম সিজারিয়ান শিশুর জন্ম

নোয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২০ শয্যা বিশিষ্ট ভাসানচর হাসপাতালে প্রথম এক রোহিঙ্গা দম্পতি সিজারিয়ান শিশুর জন্ম দিয়েছে।

এর মধ্য দিয়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এই প্রথম কোন রোহিঙ্গা দম্পতি সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেয়।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই শিশুর জন্ম হয়। জন্মের পর মাও শিশু সুস্থ আছে। সিজার অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন ডা.সাইফুদ্দিন রাফি ও গণস্বাস্থ্য এনজির একটি টিম।

নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,এর আগে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কোন সিজার অপারেশন করা হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল থাকায় এখন ট্রান্সপোর্ট সম্ভব ছিলনা। তাই জরুরী ভিত্তিতে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই সিজার অপারেশন করা হলে রোহিঙ্গা দম্পতির ঘরে এক ছেলে সন্তান জন্ম নেয়।

তিনি আরো জানান, এর আগে ভাসানচর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাভাবিক প্রসবে ৩০টি শিশুর জন্ম হয়। এ ছাড়া হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ২টি শিশুর জন্ম হয় এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে ৭টি রোহিঙ্গা শিশুর জন্ম হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD