শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী সুবর্ণচরে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

নোয়াখালী সুবর্ণচরে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব শক্রতার জেরে ইউপি সদস্য আবুল খায়েরকে (৪৫) ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ইউপি সদস্য বর্তমানে নোয়াখলী সদরের মুন হাসপাতালে ভর্তি রয়েছে।

সে উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থগিত নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী এবং একই ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার রাত ১১টার উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ভাংচুর অলি উল্যাহ মিয়ার বাজারে এই ঘটনা ঘটে।

হামলার শিকার ইউপি সদস্য আবুল খায়ের জানান, হামলাকারীরা স্থগিত নির্বাচনে ইউপি সদস্য পদে তার প্রতিদ্বন্ধী প্রার্থী সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের তালা মার্কার ভোট করছে। ডিস লাইন নিয়ে তার ভাগিনা হারুনের সাথে ভাংচুর অলি উল্যাহ মিয়ার বাজারে আমার বাকবিতন্ডা হচ্ছিল। ওই সময় সাবেক ইউপি সদস্য ও ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীরের সমর্থক নিজাম, সোহেল, দেলোয়ার অতর্কিত ভাবে তার ওপর হামলা চালিয়ে কপালে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সদর উপজেলায় প্রেরণ করে।

সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনার তার কোন অনুসারী জড়িত নয়।

৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু জানান, ইউপি সদস্য ও তার ভাগিনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তৃতীয় পক্ষ এসে ইউপি সদস্য আবুল খায়েরের মাথা পাটিয়ে দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি একজন ইউপি সদস্য আরেব জনকে মারতে গিয়ে টিনের ওপর পড়ে মাথায় কেটে গেছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD