রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সুবর্ণচরে দুটি মুজিব কিল্লা ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নোয়াখালী সুবর্ণচরে দুটি মুজিব কিল্লা ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

মুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও বন্যা থেকে জানমাল রক্ষার্থে নবনির্মিত দুটি মুজিব কিল্লার উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়্যালি যুক্ত হয়ে তিনি নবনির্মিত মুজিব কিল্লা দুটির উদ্বোধন ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, চট্রগ্রাম বিভাগীয় কমিশানর এবিএম আজাদ, নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান,পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. জাফর উল্যাহ, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা কমিশনার ভূমি আরিফুর রহমান সহ প্রমূখ। এ সময় একজন স্থানিয় উপকার ভোগী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, “মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই স্লোগানকে সামনে রেখে দুর্যোগ কবলিত পরিবার ও গৃহপালিত প্রাণী এবং মূল্যবান দ্রব্য সামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য নোয়াখালীর সুবর্ণচরের ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের চর দরবেশ গ্রামে দুই কোটি ৬ লাখ ৮৩ হাজার ১৭৭ টাকা ব্যয়ে ও চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এক কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে ৮ হাজার বর্গমিটারের দুটি মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে।

সাধারণ কৃষিজমি থেকে ১১ ফুট উঁচুতে পুরনো মাটির উপর নির্মিত ভবনে প্রথম ফ্লোরে ও ছাদে ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্রয় নিতে পারবে। গবাদি পশুর জন্য ৫৫৮ বর্গমিটারে শেড রয়েছে, থাকছে বাথরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ, সোলার সিস্টেম সুবিধা রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে এসব কিল্লায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট-বাজার হিসেবে ব্যবহার করা যাবে। অল্প খরচে যেকোনো সামাজিক অনুষ্ঠান করা যাবে।

প্রসঙ্গত, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও বন্যা থেকে জানমাল রক্ষার্থে বেশ কিছু মাটির কিল্লা নির্মাণ করা হয়। স্বাধীনতা– পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কিল্লাগুলো নির্মিত হয়। সে সময় এগুলো ‘মুজিব কিল্লা’ নামে পরিচিতি পায়। একপর্যায়ে রক্ষণাবেক্ষণের অভাবে কিল্লাগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু কিল্লা ও তার আশপাশের জমি বেদখল ও নিশ্চিহ্ন হয়ে যায়।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে ছিলেন, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, গ্রাম পুলিশ, রোভার স্কাউট, সিপিপি সহ সেচ্ছাসেবী সদস্যগণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD